২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে জাপানি দূতের বিদায়ী সাক্ষাৎ

জাপানের বিদায়ী রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি গুলশানের ৭৯ সড়কে খালেদার বাসা ‘ফিরোজা’য় ঢোকে। প্রায় পৌনে এক ঘণ্টা ছিলেন তিনি।

চার বছর বাংলাদেশে দায়িত্ব পালন শেষে শিগগিরই থাইল্যান্ডে দায়িত্ব নিয়ে যাচ্ছেন জাপানের এই কূটনীতিক।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ দলীয় চেয়ারপারসনের সঙ্গে ছিলেন।

আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়ে তিন মাস গুলশানে নিজের কার্যালয়ে অবস্থান শেষে গত ৫ এপ্রিল খালেদা জিয়া বাসায় আসার পর কোনো কূটনীতিকের সঙ্গে এটি তার দ্বিতীয় সাক্ষাৎ।

এর আগে গত ৮ এপ্রিল ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এই বাসায়।