সংসদ অধিবেশন ৫ দিন মুলতবি
জাতীয় সংসদের অধিবেশন পাঁচ দিনের জন্য মুলতবি করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শেষে ডেপুটি স্পিকার অধিবেশন আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি করেন।
দশম সংসদের চলমান পঞ্চম অধিবেশন শুরু হয় গত ১৯ জানুয়ারি। নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পরে ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। যার ওপর এখন সংসদ সদস্যরা আলোচনা করছেন।
সংসদের কার্য উপদেষ্টা কমিটি আগামী ৫ মার্চ পর্যন্ত বর্তমান অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
