২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক দুই এমপি আটক

রাজধানীর মতিঝিল থেকে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান ও নাজিম উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 02:34 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বিএনপির লক্ষ্মীপুরের এই দুই নেতা বুধবার দুপুরে মতিঝিলে আব্দুল কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করে বেরোনোর পর তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কী অভিযোগে তাদের ধরা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনি।

প্রায় এক মাস ধরে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপে হতাহতের ঘটনা ঘটছে।

অবরোধের মধ্যে আটক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া প্রায় প্রতিদিনই ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধরা হচ্ছে।

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে সৃষ্ট সংকট কাটাতে প্রধান দুই দলের নেত্রীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে কয়েক দিন ধরে অবস্থান করছেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

পুরনো খবর:

খালেদার সঙ্গে দেখা করতে বাধা
দিন-রাত অবস্থানে কাদের সিদ্দিকী