বরিশালে ২ বিএনপি নেতা আটক
নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশালের গৌরনদীতে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম ফকির ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম।
গৌরনদী থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে এ সময় তাদের আটক করা হয়।
