মাগুরায় যুবদল ও ছাত্রদল নেতা গ্রেপ্তার
মাগুরায় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে শহর থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ওয়াশিকুর রহমান কল্লোল ও জেলা ছাত্রদলের সভাপতি কবীর হোসেন
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিকাল ৫টার দিকে শহরের দোয়ারপাড় এলাকা থেকে কল্লোলকে গ্রেপ্তার করা হয়েছে।
কল্লোল অবরোধ চলাকালে গত শুক্রবার রাতে মাগুরা শহরের ভায়না এলাকায় বাস পোড়ানো মামলার আসামি।
সুদর্শন কুমার আরও জানান, বিকাল সাড়ে ৪টার দিকে শহরের কেশব মোড় থেকে ছাত্রদল সভাপতি কবীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
