শনিবার লালদীঘিতে আ. লীগের জনসভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জনসভা করবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
শনিবার বিকাল ৩টায় বন্দর নগরীর লালদীঘি ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শুক্রবার রাতে দলের চট্টগ্রাম নগর শাখার প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসভায় নগর শাখার সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন উপস্থিত থাকবেন।
