২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে দ্বিতীয় সুযোগ: শিক্ষার্থীদের পাশে প্রগতিশীল ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ ‘পুনর্বহাল’ এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন প্রগতিশীল ছাত্র জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 01:35 PM

Updated : 25 Apr 2022, 05:08 PM

মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।

প্রগাতশীল ছাত্র জোটের ব্যানারে দ্বিতীয় মেয়াদের ভর্তি পরীক্ষার বিধান পুনর্বহালের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদের এই সংবাদ সম্মেলন করেন তারা।

লিখিত বক্তব্যে আশরাফুল আলম সোহেল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে ‘বহিরাগত’ তত্ত্ব ব্যবহার করে পুলিশ প্রশাসন ও সরকারদলীয় ছাত্র সংগঠন নানা রকম দমন-পীড়নের চেষ্টা চালায়। ক্যাম্পাসের সর্বত্র পুলিশ মোতায়েন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তারের  করে।

এ সময় তিনি অবিলম্বে এই গ্রেপ্তারদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্বিতীয় মেয়াদে ভর্তি পরীক্ষা দেওয়ার বিধান পুনর্বহালের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নেরর সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি  জনার্দন দত্ত নান্টু ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য মো. আসাদুজ্জামান প্রমুখ।