রায়ে সন্তুষ্ট আওয়ামী লীগ
একাত্তরে মৃক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ যুদ্ধাপরাধী চট্টগ্রামের বদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
ফাইল ছবি
জামায়াতের ডাকা হরতাল কোনো প্রভাব জনজীবনে পড়েনি বলেও দাবি করেন তিনি।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে মুক্তিযুদ্ধের সময়কালের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেন।
তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের ১৪টি অভিযোগের মধ্যে ১০টি অভিযোগ প্রমাণিত হয়েছে, যার দুটিতে তার ফাঁসির রায় হয়েছে।
এছাড়া অপরাপর আট অভিযোগে তাকে ৭২ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায় জনগণের প্রত্যাশিত রায়। জনগণ এ রায়ে সন্তুষ্ট। আমরাও সন্তুষ্ট।”
