জাকের পার্টির কর্মীসভা অনুষ্ঠিত
জাকের পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল দেশকে একটি ভারসাম্যপূর্ণ স্থিতিশীল ধারায় এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকালে বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মেধাবী তরুণদের বিশাল এক জনগোষ্ঠির অফুরন্ত প্রাণশক্তি দেশের জন্য নতুন এক সম্ভবনা তৈরি করতে পারে। এদের শতভাগ কাজে লাগানোর এখনই সময়।”
দেশ ও জাতির উন্নয়নে জাকের পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান আমীর ফয়সল।
তিনি ঈদুল আজহায় দেশের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষকে ফরিদপুরের বিশ্বজাকের মঞ্জিলে মহাজমায়েতে যোগ দেওয়ার আহবান জানান।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মীসভায় কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, জেলা, থানা, উপজেলা এবং পৌর এলাকার নেতাকর্মীরা যোগ দেন।
সভায় অন্যদের বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুল, কেন্দ্রীয় নেতা কায়সার হামিদ, ছাত্রফ্রন্ট নেতা রবিউল ইসলাম রবি, যুবফ্রন্ট নেতা নজরুল ইসলাম লিটন, বাস্তুহারা ফ্রন্ট নেতা নুরুল ইসলাম, শ্রমিক ফ্রন্ট নেতা নজরুল ইসলাম।
