জাবি ছাত্রফ্রন্টের নতুন কমিটি
শাফা-আত পারভেজকে সভাপতি ও সুস্মিতা মরিয়মকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।
বুধবার সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার দ্বাদশ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনার্দন দত্ত নান্টু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মৈত্রী বর্মণ।
উদ্বোধন শেষে অধ্যাপক আনু মুহাম্মাদ বলেন “শিক্ষার অধিকার রক্ষায় ও শিক্ষাকে বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সবসময়ই অগ্রণী ভুমিকা পালন করেছে। আগামী দিনেও শিক্ষার অধিকার রক্ষায় ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আরও প্রত্যয়ী ভূমিকা রাখবে আশা করছি।"
সন্ধ্যায় সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) -এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসিম আখতার হোসাইন।
আলোচনা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
