২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছেড়েছেন সিরাজুল আলম খান

নিউমোনিয়ার চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন জাসদের তাত্ত্বিক গুরু সিরাজুল আলম খান, যিনি  দাদা ভাই নামে বেশি পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 05:18 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

গত শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয় চিকিৎসকরা।

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ খ্যাত ৭৩ বছর বয়সী এই নেতা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে গত ৮ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আনোয়ার হোসেন লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাদা মোটামুটি সুস্থ হয়েই হাসপাতাল ছেড়েছেন।”

তবে চিকিৎসকরা তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

২০ জুলাই লন্ডন থেকে নিউ ইয়র্কে আসার পর থেকে সিরাজুল আলম খান জাসদের কেন্দ্রীয় নেতা মাসুম মোহাম্মদ মহসিনের বাসায় অবস্থান করছিলেন।

এ সময়ে তিনি জাসদের প্রবাসী নেতাসহ বিশিষ্টজনদের সঙ্গে ঘরোয়া বেশ কয়েকটি মতবিনিময়ে অংশ নেন।

পুরনো খবর:

নিউ ইয়র্কে হাসপাতালে ‘দাদা ভাই’