২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে হাসপাতালে ‘দাদা ভাই’

অসুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান, যিনি দাদা ভাই নামে বেশি পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্র প্রতিনিধি বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 12:45 AM

Updated : 22 Aug 2022, 06:52 PM

৭৩ বছর বয়সী সিরাজুল আলমকে গত শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস সংলগ্ন এল্মহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়।

যুক্তরাষ্ট্র জাসদ (জেএসডি)সভাপতি আনোয়ার হোসেন লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজুল আলম নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

নিউ ইয়র্কে বসবাসরত জাসদের (জেএসডি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাসুম মোহাম্মদ মহসিন, আইন উপদেষ্টা মুজিবুর রহমান, যুক্তরাষ্ট্র জেএসডির সেক্রেটারি শামসুদ্দিন আমেদ শামীমসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সিরাজুল আলমকে দেখতে হাসপাতালে যান।