২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পাদকদের সঙ্গে খালেদার ইফতার

রমজানের সপ্তম দিন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 08:58 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

রোববার গুলশানের হোটেল ওয়েস্টিনে এই ইফতার অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থার সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন বিভিন্ন টেবিলে গিয়ে উপস্থিত সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের সঙ্গে নৈশভোজও করেন।

খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে ছিলেন নিউজ টুডে’র রিয়াজ উদ্দিন আহমেদ, মৌচাকের ঢিল’র শফিক রেহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আমানুল্লাহ কবীর, সমকালের গোলাম সারওয়ার, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, নিউ এইজ’র নুরুল কবীর, অর্থনীতি প্রতিদিন’র আতিকুল আলম, সংগ্রামের আবুল আসাদ, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, বৈশাখী টিভি’র মঞ্জুরুল আহসান বুলবুল। 

এই ইফতার অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে ছিলেন হলিডে’র সৈয়দ কামালউদ্দিন, সকালের খবর’র মোজাম্মেল হোসেন, দিনকালের রেজোয়ান সিদ্দিকী, আলোকিত বাংলাদেশ’র শাহজাহান সরদার, আমাদের অর্থনীতির নাইমুল ইসলাম খান, যুগান্তরের সাইফুল আলম, আমাদের সময়’র আবু হাসান শাহরিয়ার, ঢাকা ট্রিবিউনের জাফর সোবহান।

বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ছিলেন চ্যানেল টোয়েন্টিফোর’র এ কে আজাদ, ইন্ডিপেনডেন্ট’র শামসুর রহমান মোমেন, চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর।

সাংবাদিক সাদেক খান, জগলুল আহমেদ চৌধুরী, আমীর খসরুও ছিলেন ইফতার অনুষ্ঠানে।

একাত্তরের সৈয়দ ইশতিয়াক রেজা, এনটিভি’র খায়রুল আনোয়ার, জহিরুল আলম, বাংলাভিশনের মোস্তফা ফিরোজ, আবদুল হাই সিদ্দিকী, এশিয়ান টিভি’র নাদিম কাদের, এসএটিভি’র নাজমুল আশরাফ, এটিএন বাংলা’র জ ই মামুন, একুশে টিভি’র ইব্রাহীম আজাদ, সময় টিভি’র মুজতবা দানিশ, এটিএন নিউজ’র মুন্নী সাহা, দিগন্ত টিভি’র মাহবুবুল আলম, দেশ টিভি’র আরিফ হাসান, রেডিও টুডে’র রফিক-উল হক, সাপ্তাহিক’র গোলাম মূর্তজা ইফতারে অংশ নেন। 

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান ইফতারে অংশ নেন।

বিএনপির নেতাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাইরুল কবীর খান প্রমুখ।