নির্লোভ নেতৃত্বের অভাব রয়েছে : নোমান
নির্লোভ নেতৃত্বের অভাবকেই রাজনীতির সবচেয়ে বড় সংকট বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানে সাবেক এই বনমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময়ে মোট ১০ বছর ২ মাস মন্ত্রী ছিলাম। দায়িত্ব পালনকালে যতটা সম্ভব সততা থাকার চেষ্টা করেছি। বাংলাদেশের পুলিশের চেয়েও বেশি দুর্নীতিবাজ হচ্ছে বন বিভাগের কর্মচারিরা।
নিউইয়র্ক চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী আজম এতে সভাপতিত্ব করেন।
সংবর্দনা অনুষ্ঠানে চট্টগ্রামের সমস্যা সমাধানে সাবেক মন্ত্রী নোমানের কর্মকাণ্ডের প্রশংসা এবং সমালোচনা করে বক্তব্য রাখেন সৈয়দ এম রেজা, মেহেবুবুর রহমান বাদল, খোরশেদ খন্দকার, আব্দুল হাই জিয়া প্রমুখ।
