২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি নেতার আস্ফালনের পর নারায়ণগঞ্জ ঘটনা’

বিএনপির একজন জ্যেষ্ঠ নেতাকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অভিযোগ করেছেন, বিএনপির ওই নেতার হুমকির দু’একদিন পরই নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 02:26 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

‘প্লিজ থামান’
হাত-পা বাঁধা আরো একটি লাশ উদ্ধার
খুন করে ইট বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল তাদের
পারিবারিক কবরস্থানে নজরুলকে দাফন
গুম-খুনে বিএনপি জড়িত: আওয়ামী লীগ
গুম-হত্যায় জড়িত ছাত্র ও যুবলীগ: খালেদা

তিনি বলেন, “বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন গুপ্ত হত্যার মাধ্যমে রাজনৈতিকভাবে সরকারকে মোকাবেলা করা হবে। তার এ ধরনের আস্ফালনের দু’একদিনের মধ্যে নারায়ণগঞ্জের ঘটনাটি ঘটেছে।”

শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে বলেও জানান মন্ত্রী।

শুক্রবার সকালে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির মহানগর কমিটির পরিচিতি অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে গত সোমবার এক সমাবেশে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা সরকারের উদ্দেশ্যে বলেছিলেন, যদি স্বেচ্ছায় সরে না যান, তাহলে জনগণ চোরাগোপ্তা কর্মসূচির মাধ্যমে নির্মম পরিণতির দিকে সরকারকে নিয়ে যাবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, যারা হাত-পায়ের রগ কেটে ইসলাম কায়েম করতে চায় তারা ইয়াজিদের বংশধর। যে ইয়াজিদ কারবালায় হাসান-হোসেনকে হত্যা করেছিল।

“আর ইয়াজিদের বংশধরের নেতা হলো আমার প্রিয় খালেদা জিয়া। তিনি আমার মায়ের মতো। কিন্তু তার বেশভূষা আমার মেয়ের মতো।”

তিনি বলেন, “জিয়াউর রহমানই দেশে গুপ্ত হত্যা করে গেছেন। শত শত নয়, হাজার হাজার সেনাবাহিনীকে জিয়া হত্যা করেছে।”