২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাত-পা বাঁধা আরো একটি লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে অপহৃত ছয় জনের লাশ উদ্ধারের পর শীতলক্ষ্যায় মিলেছে আরো একটি লাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 08:59 AM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

খুন করে ইট বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল তাদের

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকা সংলগ্ন নদীতে লাশটি ভেসে উঠে।

এর আগে অপহৃত ছয় জনের লাশও প্রায় একই এলাকা থেকে বুধবার উদ্ধার করা হয়েছিল।

বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগেরদিন যেখান থেকে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছিল, একই জায়গায় আরেকটি লাশ পাওয়া গেছে। লাশের হাত-পা বাঁধা ছিল। ইট বেঁধে লাশটি ডুবিয়ে দেয়া হয়েছিল। আমাদের ধারণা ছিল এটি নিখোঁজ জাহাঙ্গীরের লাশই হবে। তবে কাউন্সিলর নজরুল ইসলামের বন্ধু লিটনের স্বজনরা লাশটি লিটনের বলে সনাক্ত করেছেন”

“সেক্ষেত্রে বুধবার যাকে লিটন বলে ধরা হয়েছিল সেটি গাড়ি চালক জাহাঙ্গীরের হওয়ার সম্ভাবনা বেশি।”

এর আগে অপহরণের তিন দিন পর নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ ছয়জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।

এদিকে এই হত্যার ঘটনায় সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগের কাউন্সিলর নজরুলের সমর্থকরা।

এসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।