২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনে কারচুপি বন্ধের দাবি চট্টগ্রাম বিএনপির

উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি, হামলা, গুম-খুন বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম নগর বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেয়ার আগে জেলা পরিষদ মার্কেট চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।

নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় চার্জশিট দাখিল করেছে।

তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারই শেষ সরকার নয়, এর পরে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনতার আদালত গঠন করে তাদের সমস্ত অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিচার করা হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, বিএনপি নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান ও ইয়াছিন চৌধুরী লিটন।

সমাবেশ শেষে বিএনপি নেতারা চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নানের কাছে হত্যা-খুন-গুম বন্ধের দাবি সম্বলিত স্মারকলিপি দেয়।