চৌগাছায় আহত আ. লীগকর্মীর মৃত্যু
যশোরের চৌগাছা উপজেলায় নির্বাচনী সহিংসতায় আহত এক আওয়ামী লীগকর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন চলাকালে ফজলুর রহমান আহত হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ফজলুর রহমান চৌগাছার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কুবাদ আলীর ছেলে।
ফজলুর আওয়ামী লীগকর্মী বলে নিশ্চিত করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
চৌগাছা থানার ওসি মতিয়ার রহমান জানান, নির্বাচন চলাকালে বৃহস্পতিবার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগকর্মী ফজলুর রহমান গুরুতর আহত হন।
ওইদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
