সুনামগঞ্জে তিন বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সুনামগঞ্জে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সহসভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সদর উপজেলা বিএনপির সহসভাপতি মোমিন মিয়া ও একই উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক।
এদের মধ্যে মোমিন মিয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
