২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিবিদদের সঙ্গে খালেদার বৈঠক

রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় বিষয় নিয়ে পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার কৃষিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 11:03 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায় এই মতবিনিময় সভা হয়। বৈঠকে ৫ জানুয়ারির নির্বাচন বর্জন ও পরবর্তী করণীয় বিষয়ে কৃষিবিদদের মতামত শোনেন খালেদা।

বৈঠকে অংশ নেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম এ ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর সাবেক মহাপরিচালক ইব্রাহিম খলিল, বিএডিসির সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, ধান গবেষণা ইন্সটিটিউটের আনোয়ারুল হক, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ইদ্রিস মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের (এ্যাব) সভাপতি আনোয়ারুন নবী মজুমদার, সদস্য সচিব হাসান জাফরি তুহিন, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করিম ওয়াহেদী, গোলাম কাদির দুলাল, রিয়াজুল হক জসিম, মোসলেহ উদ্দিন ফারুক, খন্দকার মাহফুজুল হক বাচ্চু, কামরুজ্জামান কায়সার, কৃষিবিদ শামসুল আলম তোফা, রাশেদুল হাসান,আরশাদুজ্জামান লিটন, মুস্তাফিজুর রহমান, শাহনাজ সরকারসহ শতাধিক কৃষিবিদ ও বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, আবদুল মঈন খান ও সহ দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বৈঠকে ছিলেন।

নির্বাচনের পর সম্মিলিত পেশাজীবী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয়তাবাদী  আইনজীবী ফোরাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও মুক্তিযোদ্ধা প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন বিএনপি চেয়ারপারসন।