২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ অসহযোগে রূপ নিচ্ছে: নোমান

বিরোধী দলের অবরোধ কর্মসূচি অসহযোগ আন্দোলনে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 03:47 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেন, “দেশের জনগণ রাজপথে নেমেছে। সাধারণ জনগণও এ অবরোধের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। এ অবরোধ অসহযোগ আন্দোলনে পরিণত হয়েছে।”

তিনি বলেন, “জনগণ ক্ষিপ্ত হয়ে পড়েছে। আমরা জনগণের ভাষায় কথা বলব।”

জনগণের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেশের চলমান পরিস্থিতি ও সংকটের সমাধান চায় বলে মনে করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, “প্রতিটি আন্দোলনের একটি স্তর আছে। আবরোধের স্তর শেষের দিকে।”

সকালে অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করে বিএনপি।