বগুড়ায় রোব ও সোমবারের হরতাল প্রত্যাহার
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় না ওঠার প্রতিবাদে ডাকা বগুড়ায় রোব ও সোমবারের হরতাল প্রথ্যাহার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের চার মাথায় এক সভায় বিএনপির জেলা সভাপতি সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান জানান, কেন্দ্রীয়ভাবে অবরোধ কর্মসূচি থাকায় জেলা বিএনপি ও ১৮ দল এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার এই হরতাল শুরু হওয়ার কথা ছিল।
