বগুড়ায় রবি-সোম হরতাল
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করায় বগুড়ায় রবি ও সোমবার ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট।
শুক্রবার সকালে ১৮ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার এই হরতাল কর্মসূচি শুরু হবে। এছাড়া শনিবার জেলার ১২টি উপজেলায় বিক্ষোভ করবে ১৮ দলীয় জোট।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার থেকে ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে। এরপর শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে তারা।
