২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ

‘জাতীয় পার্টি আর মহাজোটে নেই’ বলে ঘোষণা দেয়ার এক দিনপরই সংবাদ সম্মেলন ডেকেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় পার্টির প্রধান এরশাদ শনিবার এক অনুষ্ঠানে জানান, তার দল আর মহাজোটে নেই। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনও করা হবে।

মহাজোট সরকারের মন্ত্রীসভায় থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরও পদত্যাগ করেছেন বলে জানান এরশাদ।

গত বৃহস্পতিবার আরেক অনুষ্ঠানে এরশাদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেন।

গত বুধবার রাতে বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের সঙ্গে বৈঠকের পর তার ওই ঘোষণা আসে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এরশাদ বলেছিলেন, “আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। অচিরেই নতুন জোটের ঘোষণা আসবে”

রোববার চট্টগ্রামে গিয়ে হেফাজত ইসলামের আমির আহমদ শফীর সঙ্গেও সাক্ষাৎ করেন এরশাদ।

পুরনো খবর:

মহাজোটে নেই: এরশাদ
নতুন জোটের ঘোষণা শিগগিরই: এরশাদ
শফীর দোয়া নিলেন, ১৩ দফায় ‘আশ্বাস’ দিলেন এরশাদ
‘মহাজোটে থাকলে তার সঙ্গে কথা নয়’
এরশাদের শেষ কথার আরো দেরি: কাদের
দুই নেত্রীর হাতে দেশ জিম্মি: এরশাদ
বোল পাল্টালেন এরশাদ
এরশাদের মনে খেদ