২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাতের ভয়ে বিচ্যুত হবে না আ.লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংঘাতের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা যাবে না বলে বিরোধী দলীয় নেতাকে সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

তিনি বলেছেন, “সংঘাতের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা যাবে না।”

শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ‘তথাকথিত’ সংঘাতের কথা বলে প্রমাণ করেছেন গণতন্ত্রে তার কোনো বিশ্বাস নেই।

“যারা গণতন্ত্র বিশ্বাস করে, তারা সংলাপে বিশ্বাস করে, আলোচনায় বিশ্বাস করে।”

রোববার তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলার বিচারের রায় ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “কোনো ব্যক্তি বিশেষকে সাজা দেয়ার দায়িত্ব ও এখতিয়ার সংশ্লিষ্ট আদালতের। এ বিষয়ে আমার বলার কিছু নেন।”

মন্ত্রী কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ ও অসহায়দের হাতে মাঝে টাকার চেক ও টেউটিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এসময় জেলা প্রশাসক ইসমাইল হোসেন, সহকারী পুলিশ সুপার সচিন চাকমা, কচুয়া উপজেলার ইউএনও জিয়াউদ্দিন সুমন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী ও ভাইস চেয়ারম্যান সোহারাব হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।