২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ডেকে তারা লাপাত্তা: হাছান

কতিপয় সন্ত্রাসীর মাধ্যমে ‘ইভেন্ট ম্যানেজমেন্টের’ মতো করে বিরোধীদলের হরতাল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতেবদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 04:43 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিরোধী দলের আন্দোলন এখন নেতাদের হাতে নাই। চোর ডাকাত, গুন্ডা, টোকাই দিয়ে হরতাল পালন করছে।”

আওয়ামী লীগের এই প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, “তারা হরতাল ঘোষণা দিয়ে লাপাত্তা। তাদের নেতা-কর্মীকে এখন আর রাজপথে দেখা যায় না।

Image
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

“কতিপয় সন্ত্রাসীর মাধ্যমে ইভেন্ট ম্যানেজমেন্টের মতো হরতাল কার্যক্রম পরিচালনা করছে বিরোধী দল।”

অনুষ্ঠানে উপস্থিত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম  বলেন, শেখ হাসিনার আমলে মাগুরা, ফালু কিংবা কামাল মজুমদার মার্কা নির্বাচন হয় না।

আওয়ামী লীগ ও বিরোধী দলের সমান্তরাল পথে হাটার কোন সুযোগ নাই বলেও মন্তব্য করেন তিনি ।

কামরুল ইসলাম বলেন, “টকশোতে কিছু লোক বায়বীয় কথা বলে বিরোধী দলকে উস্কে দিচ্ছে। তাদেরকে মনে রাখতে হবে ফালু মার্কা নির্বাচনের সময়ই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হয়।”

ডিজিটাল বাংলাদেশ ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।