২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাবের একদিনের মাথায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 08:42 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর প্রস্তাবে নতুন কিছু নেই: বিএনপি

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাত ৮টায় এই বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে গঠনের প্রধানমন্ত্রীর প্রস্তাবের একদিনের মাথায় এই বৈঠকে প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাতে বিরোধী দলের সদস্যদের নাম আহ্বান করেন।

প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবে নতুন কিছু নেই।