কেক কেটে ফুর্তি করলে পরিবেশ হয় না: আশরাফ
শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা শেষে সংবাদ বিফ্রিংয়ে আশরাফ বলেন, “আমরা সংঘাত চাই না। আমরা সব সময় সংলাপের পক্ষে। তবে পরিবেশ সৃষ্টি করতে হবে।”
১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে কেক কেটে ফুর্তি করলে সেই পরিবেশ সৃষ্টি হয় না বলে মন্তব্য করেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে সংঘাত অনিবার্য বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে এসব বলেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা।
খালেদা জিয়াকে শোক দিবসে জন্মদিন পালন করা থেকে বিরত থাকতে অনুরোধ করতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান আশরাফ।
তিনি বলেন, “খালেদাকে বলবেন, ভবিষ্যতে যেন উনি ১৫ অগাস্ট জন্মদিন পালন না করেন।”
জাতির জনকের হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়ার জন্মদিন পালনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “কেন ১৫ অগাস্ট কেক কেটে ফুর্তি করতে হবে? ৬৮ বছরের কোনো নারী-পুরুষ পৃথিবীতে জন্মদিন পালন করে না। সাধারণত জন্মদিন পালন করে শিশুরা। উনি তো আর শিশু না।”
“বুড়া বেটির ফুর্তি করার জন্য কেক কাটা হয়। পৃথিবীর কোথাও কি দেখেছেন এ ধরনের ঘটনা ঘটে।”, হাসতে হাসতে বলেন আশরাফ।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিন ফুর্তি করতেই খালেদা জিয়া ওই দিন জন্মদিন পালন করেন-মন্তব্য করে তিনি বলেন, “বিকারগ্রস্ত মস্তিষ্ক ছাড়া কেউ এটা করতে পারে না।”
আশরাফ বলেন, খালেদার কাবিননামায় ১৯৪৪ সালের ৯ অগাস্ট এবং ১৯৮৫ সালে করা পাসপোর্টে ১৯৪৪ সালের ১২ সেপ্টেম্বর জন্মদিন লেখা আছে।
এছাড়া এসএসসির নিবন্ধনে ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী হওয়ার পর ১৯৯৩ সালে তার প্রেস সচিবের ভাষ্যমতে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট আর ইত্তেফাকের তথ্য অনুযায়ী খালেদার জন্ম তারিখ ২২ অগাস্ট বলে জানান এই আওয়ামী লীগ নেতা।
বিফ্রিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সংবিধানের আলোকে সময়মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য কোনো উপায়ে বাংলাদেশে নির্বাচন হবে না।”
বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যরাও এর পক্ষে মত দিয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, “সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে এবং বিএনপিসহ সব দলই ওই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের ফল যাই হোক না কেন তাও মেনে নেবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় এই সভা শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। এতে উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, ইউসুফ হোসেন হুমায়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/০০৩০ ঘ.
খালেদা জিয়াকে শোক দিবসে জন্মদিন পালন করা থেকে বিরত থাকতে অনুরোধ করতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান আশরাফ।
তিনি বলেন, “খালেদাকে বলবেন, ভবিষ্যতে যেন উনি ১৫ অগাস্ট জন্মদিন পালন না করেন।”
জাতির জনকের হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়ার জন্মদিন পালনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “কেন ১৫ অগাস্ট কেক কেটে ফুর্তি করতে হবে? ৬৮ বছরের কোনো নারী-পুরুষ পৃথিবীতে জন্মদিন পালন করে না। জন্মদিন পালন করে শিশুরা।”