২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আ.লীগ নেতার বাড়িতে বোমা হামলা

সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 11:12 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মটরসাইকেলে করে এসে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি শাহাজাহান আলী খান ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমায় বাড়ির এক শিশু আহত হয়েছে। তবে হামলাকারীদের চিনতে পারেননি তারা।

এই আওয়ামী লীগ নেতার বাড়িতে এর আগেও কয়েকবার জামায়াত শিবিরের লোকজন হামলা চালানোর ঘটনায় থানায় মামলা রয়েছে বলে জানান ওসি।