২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আ.লীগ নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

নাটোরের সিংড়া উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেছেন একটি কাগিরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 05:22 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

বৃহস্পতিবার বিকালে উপজেলার চামারি ইউনিয়নের চককালিকাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তমিজ উদ্দিনের বিরুদ্ধে চককালিকাপুর টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল বারী এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি গোলাম হায়দার ফয়েজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আব্দুল বারীর নিজ কার্যালয়ে পাঁচ সহযোগীসহ গিয়ে তমিজ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসি গোলাম হায়দার বলেন, “বারী তা দিতে অসম্মতি জানালে তমিজ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর তাকে হত্যার হুমকি দিয়ে তার মোটরসাইকেলটি নিয়ে যান।”

রাতেই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছেও অধ্যক্ষ লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।

তবে আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধ্যক্ষের কাছে টাকা পাই। তাই তার মোটরসাইকেল নিয়ে এসেছি।”