২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন ১৪ জুলাই পর্যন্ত মুলতবি

সংসদের বাজেট অধিবেশন ৩ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 10:35 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

এই অধিবেশনের মেয়াদ আরো বাড়ছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে কতদিন বাড়ছে তা এখনো ঠিক হয়নি।

মঙ্গলবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগামী ১৪ জুলাই পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন। 

এর আগে স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৩ তারিখ সংসদের অধিবেশন শেষ হচ্ছে না। বেশকিছু আইন প্রণয়নের কাজ বাকি থাকায় সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানো হবে।”
সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত ছিল ৩ জুলাই পর্যন্ত অধিবেশন চলবে।

এখন তা বেড়ে কবে পর্যন্ত চলতে পারে- জানতে চাইলে শিরীন শারমিন বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে তা নেয়া হবে।

Image
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।

গত ৩ জুন সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হয়। তখন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময় বাড়ানোর এখতিয়ার স্পিকারকে দেয়া হয়। অধিবেশন শুরুর দিনই টানা ৮৩ দিন অনুপস্থিতির পর সংসদে ফেরে প্রধান বিরোধী দল বিএনপি। গত ৬ জুন বাজেট উপস্থাপনের দিন ছাড়া প্রত্যেক দিনই সংসদে উপস্থিত রয়েছেন বিরোধী দলের সদস্যরা।

গত ৩০ জুন বাজেট আলোচনায় বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তার পরদিন বাজেট পাস হয়।