২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে এলেন ডেপুটি স্পিকার

চলমান বাজেট অধিবেশনে প্রথমবার সংসদ পরিচালনায় এলেন ডেপুটি স্পিকার শওকত আলী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 02:12 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

অধিবেশনের দ্বাদশ কার্যদিবসে মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদ কক্ষে ঢোকেন তিনি।

অষ্টাদশ অধিবেশন শুরুর আগেই স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শারমিন চৌধুরী।

এরপর গত ৩ জুন বাজেট অধিবেশন শুরুর পর প্রতিদিনই সংসদ পরিচালনা করে আসছিলেন তিনি।

এই অধিবেশনে বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিনই সংসদে উপস্থিত রয়েছেন বিরোধী দলের সদস্যরা। তবে বিরোধীদলীয় নেতা খালেদা প্রথম দিন সংসদে এলেও এরপর আর তাকে দেখা যায়নি।