২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ৫ কেন্দ্রে এগিয়ে খালেক

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে হওয়া পাঁচটি ভোট কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে মহাজোটের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এগিয়ে আছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 12:36 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

পাঁচ কেন্দ্রের ফলাফলে খালেক তালা প্রতীকে পেয়েছেন দুই হাজার ১৬৪ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৮ দলের মনিরুজ্জামান মনি  আনারস প্রতীকে পেয়েছেন এক হাজার ৮৯০ ভোট।

পাঁচটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনায় ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় (দক্ষিণ), ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় (উত্তর), ক্রিসেন্ট আলিম মাদ্রাসা, খুলনা বিদ্যুত কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারে ইভিএমে ভোট হয়।

যে চারটি সিটি কর্পোরেশনে নির্বাচন হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে খুলনায়। মোট ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন ভোটার রয়েছে এখানে। এর মধ্যে নারী ২ লাখ ১৬ হাজার ৬২ এবং পুরুষ ২ লাখ ২৪ হাজার ৫০৪ জন।

১৯৮৪ সালের ১০ ডিসেম্বর প্রতিষ্ঠা হয় খুলনা সিটি কর্পোরেশন। এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রে ২১টি ভোটকক্ষে এবার ইভিএমে ভোট হচ্ছে। এ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন ৬ হাজার ২৩৭ জন ভোটার।