২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আমান জাহিদের জামিন

গাড়ি ভাংচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা  দেয়ার ঘটনায় দায়ের করা পল্টন থানার মামলায় বিএনপির যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমন এবং চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড  এম জাহিদ হোসেনকে জামিন দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 11:48 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, এ মামলায় আমান এবং জাহিদ কেউ এজহারভুক্ত আসামি নন।

রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এ মামলার সব আসামি জামিনে মুক্ত আছেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আমান এবং জাহিদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৮ মে এ মামলায় রিমান্ড এবং জামিন উভয় আবেদন নাকচ করে এ দুই আসামিকে কারাগারে পাঠায় ঢাকার মহানগর হাকিম আদালত।

গত ২১ মে এ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। গত ২১ মে বিএনপি নেতা আমান এবং ডা. জাহিদকে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।