২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পুরান ঢাকার লালবাগে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 09:50 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

নিহত হাসানুল হক রতন ওরফে পাঙ্কু সেলিম (৩৫) ছাত্রলীগের স্থানীয় নেতা ছিলেন। বর্তমানে তিনি ঠিকাদারি করতেন। লালবাগ থানার উপ-পরিদর্শক শাহীন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে লালবাগের রহমতউল্লাহ মডেল কলেজের সামনে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে রতনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এসআই বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।