২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোলে মুক্ত দুলু অংশ নিলেন মায়ের জানাযায়

সাবেক উপমন্ত্রী ও নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্যারোলে মুক্ত হয়ে বুধবার মায়ের জানাযায় অংশ নিয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন রুহুল কুদ্দুস তালুকদারকে নয় ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় সরকারি এন এস কলেজ মাঠে মায়ের জানাযার নামাজে অংশ নেন দুলু। পরে তিনি গ্রামের বাড়ি রামসা কাজিপুরে মায়ের দাফনে অংশ নেন।

এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, অন্যায়ভাবে তাকে পাঁচ মাস ধরে হাজতে আটক রাখা হয়েছে।

বিকেলে দুলু ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

মঙ্গলবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মা।