২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতাল প্রতিরোধে মিছিল করবে গণজাগরণ মঞ্চ

জামায়াতে ইসলামীর ডাকা মঙ্গলবারের হরতাল প্রতিরোধে মিছিল করবে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ১১টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের হবে।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি গণজাগরণ আন্দোলন শুরুর পর থেকে জামায়াতের প্রতিটি হরতালে প্রতিবাদ মিছিল করছে গণজাগরণ মঞ্চ।

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা গণজাগরণ মঞ্চের ছয়টি দাবির একটি।