উস্কানি দিচ্ছে সরকার: বিএনপি
হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি।
রোববার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, “সরকার শান্তিপূর্ণ পরিবেশ উস্কানি দিয়ে অশান্ত করছে।”
রাজধানীতে হেফাজতে ইসলামের সমাবেশ এবং সহিংস সংঘাতের মধ্যে রোববার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।
বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠকে ছিলেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান।
