বিকালে আ. লীগের সংবাদ সম্মেলন
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দাবি পূরণে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়ার প্রেক্ষাপটে সাংবাদিকদের সামনে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সংলাপে বসতে প্রধানমন্ত্রীর প্রস্তাব উত্থাপনের পর শনিবার মতিঝিলে ১৮ দলীয় জোটের সমাবেশে বিরোধী দলের অবস্থান জানান খালেদা জিয়া। সংলাপের প্রস্তাবকে ‘নাটক’ আখ্যায়িত করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিন তিনি।
দাবি পূরণ না হলে টানা অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিএনপি চেয়ারপারসন।
