২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার রাজশাহীতে জামায়াতের হরতাল

রাজশাহীতে জামায়াতে ইসলামী নেতাকে গ্রেপ্তার এবং চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরকর্মীকে ‘হত্যার’ প্রতিবাদে রোববার রাজশাহী বিভাগে আধাবেলা হরতাল ডাকা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 09:04 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার এক বিজ্ঞপ্তিতে হরতাল ডাকার কথা জানায় জামায়াত। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

জামায়াতের রাজশাহী বিভাগের নেতা এবং কেন্দ্রীয় শূরা সদস্য রফিকুল ইসলামে বলেছেন, রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আট জেলায় এই হরতাল চলবে।

পুলিশের ওপর হামলার অভিযোগে রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার জামায়াতের ডাকা হরতালের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় শিবিরকর্মী আজগর আলী।

এর প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় হরতাল ডাকা হলেও সাভারে ভবন ধসের বিপুল প্রাণহানির কারণে তা প্রত্যাহার করা হয়েছিল।

পুরনো খবর:

চাঁপাইনবাবগঞ্জে হরতালে সংঘর্ষে কিশোর নিহত