কারাগারে পাঠানো হলো ছাত্রদলের ৫ নেতাকর্মীকে
পুলিশের ওপর হামলার মামলায় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রয়েলসহ পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান এ আদেশ দেন।
আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রয়েল, ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক এনামুল হোসেন পাইলট, কর্মী জাহাঙ্গীর হোসেন লিমন, আনিসুর রহমান সুমন ও আমিরুল।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক এনামুল হোসেন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের পুলিশ হেফাজতে নেয়ার আবেদন করেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা হেফাজত বাতিল চেয়ে জামিনের আবেদন জানান।
উভয়ক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে দেয়।
গত সোমবার রাজধানীর কাঁটাবন এলাকা থেকে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।
