২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পার্বত্য জেলা হরতালের আওতামুক্ত

পাহাড়িদের ‘বৈসু-সাংগ্রাই-বিজু (বৈসাবি)’ উৎসবের জন্য পার্বত্য চট্টগ্রামের তিন জেলাকে হরতালের আওতামুক্ত রেখেছে বিএনপিসহ বিরোধী ১৮ দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ একথা জানান।

তিনি বলেন, “তিন পাবর্ত্য জেলায় উপ-জাতীয়রা বৈসাবী উৎসব পালন করে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার উপজাতীদের জন্য সেখানে হরতাল হবে না। এই তিন জেলা হরতালের আওতামুক্ত থাকবে।”

এই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই গ্রেপ্তার হন সালাহউদ্দিন।

গাড়ি পোড়ানো ও সংঘর্ষের মামলায় রোববার আদালত মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠানোর পর মঙ্গল ও বুধবার হরতাল ডাকে বিএনপি।