২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা

টর্নেডোবিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 08:54 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার  বিকাল ৩টায় বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহর  ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে পৌঁছায়।

সার্কিট হাউজে বিশ্রাম নেওয়ার পর তিনি সুলতানপুর ইউনিয়নের টর্নেডোয় ক্ষতিগ্রস্ত উড়শিউড়া গ্রাম এবং বাসুদেব ইউনিয়নের জারুলতলা গ্রাম পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন বিএনপি নেতার প্রেস সচিব মারুফ কামাল খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর খালেদা জিয়া মাছিহাতা ইউনিয়নে টর্নেডোয় নিহত পরিবারের সদস্য ও দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

সবশেষে আখাউড়া চীনাইর মোড়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় বক্তব্য দিয়ে সন্ধ্যায় ঢাকার পথে রওনা হবেন বিএনপি চেয়ারপার্সন।

গত ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় টনের্ডোয় ৩৪ জনের প্রাণহানি ঘটে। আহত হয় তিন শতাধিক মানুষ। ওই এলাকার পাঁচ শতাধিক বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।

গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গত এলাকা পরির্দশন করেন।