২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অযৌক্তিক হরতাল জনগণ প্রত্যাখান করেছে’

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, জনগণ এ কর্মসূচি প্রত্যাখান করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 07:50 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

Image
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ফাইল ছবি

হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন “এ হরতালের কোনো যৌক্তিকতা নেই। জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে।”

সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে- বিএনপির এমন দাবি ‘ডাহা’ মিথ্যাচার বলেও মন্তব্য করেন তিনি। 

মন্ত্রী বলেন, “তাদের (বিএনপি) জিজ্ঞেস করেন, এ কয়দিনের হরতালে কয়টা গাড়ি পোড়ানো হয়েছে, কাদের অর্থায়নে পোড়ানো হয়েছে?” 

এ হরতালকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে তিনি বলেন, “তারা জোর করে নিজেদের সংখ্যালঘিষ্ট অভিমত বা অভিপ্রায় অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। এটা আমরা সর্বাত্মকভাবে দমন করার চেষ্টা চালাচ্ছি।”

কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার সারা দেশে ৩৬ ঘণ্টার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

বিএনপি দাবি করেছে, সরকারের বাধার পরও দেশের মানুষ ‘স্বতঃস্ফূর্তভাবে’ হরতাল পালন করছে।