২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্লীলতাহানির অভিযোগে এলডিপি নেতা গ্রেপ্তার

গার্মেন্টকর্মীর শ্লীলতাহানির অভিযোগে চট্টগ্রামে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এক নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 09:57 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

রোববার বেলা দেড়টার দিকে নগরীর পাচলাইশ হাউজিং সোসাইটির বাসা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক ইয়কুব আলীকে গ্রেপ্তার করা হয়।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বায়েজিদ থানাধীন ক্লিপটন নামের একটি পোশাক কারখানার এক নারী শ্রমিক গত ২১ মার্চ ইয়াকুব আলীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন।

এ মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।