মহেশপুরে ১৮ দলের হরতাল প্রত্যহার
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রোববার ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাহর করা হয়েছে।
মহেশপুর উপজেলা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম মাস্টার শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি সংবাদিকদের বলেন, আওয়ামী লীগ রোববার প্রয়াত রষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
প্রয়াত রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতে সন্ধ্যায় ১৮ দলের এক বৈঠকে এ হরতাল প্রত্যাহারের সিন্ধান্ত নেয়া হয়েছে।
বৃহষ্পতিবার আসামী ধরতে গিয়ে মহেশপুরেব দাড়িয়াপুর গ্রামে পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিএনপিকর্মী ইন্তাজুল ইসলাম ওরফে ইন্তাজ নিহত হন। এছাড়া আট পুলিশসহ ১৫ জন আহত হন।
এর প্রতিবাদে রোববার মহেশপুরে আধাবেলা হরতাল ডাকা হয়েছিল।
