২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জ মহানগর ছাত্রশিবির সম্পাদক গ্রেপ্তার

ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শনিবার বিকালে সদরের ফতুল্লার বক্তাবলী খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ বক্তাবলী রামনগর এলাকার আসাদুল্লাহ মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, খোরশেদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লাসহ বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে। এছাড়া সদর মডেল থানা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকার প্রথমেই তার নাম রয়েছে।

বক্তাবলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, বক্তাবলী খেয়াঘাট থেকে গ্রেপ্তার করে খোরশেদকে ফতুল্লা মডেল থানায় নেয়া হয়।

খোরশেদ নারায়ণগঞ্জে গত কয়েকমাস ইসলামী ছাত্রশিবিরের তাণ্ডবের নেতৃত্বে ছিলেন বলে পুরিশ কর্মকর্তা জানান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, খোরশেদের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।