২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবদলকর্মীকে গলা কাটার চেষ্টা

নোয়াখালী শহরে মঙ্গলবার এক যুবদলকর্মীর গলা কাটার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

গুরুতর আহত মো. রায়হান ওরফে রাহানকে (২৬) প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

রায়হান সদরের শ্রীপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি একজন সিএনজি অটোরিকশা চালক। তিনি যুবদলকর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন বলেন, বেলা এগারটার দিকে উপজেলার মধ্যম করিপুরে বিসিক শিল্প নগরীর সামনে কয়েকজন স্থানীয় যুবক অতর্কিতে রায়হানের উপর হামলা চালায়।

তারা রায়হানের গলায় ধারালো অস্ত্র ঢুকিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়।

তিনি বলেন, দুপুরে হরতালে পিকেটিং নিয়ে যুবলীগ ও যুবদলের মধ্যে উত্তেজনা হয়েছে। কিন্তু রায়হানের উপর হামলা কেন হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।