২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আ’লীগ-বিএনপি সংঘর্ষে ১৬ পুলিশসহ আহত ২৫

নওগাঁর বদলগাছীতে পিকেটিংয়ের সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সরকারি দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে ১৬ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার হরতাল চলাকালে সকাল ১১টার দিকে উভয় দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড টিয়ারশেল ও শটগানের কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

বদলগাছী থানার ওসি শেখ লেনিন আলমগীর বলেন, প্রায় দেড় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের কারণে তিনিসহ (শেখ লেনিন) ৪ জন এসআই, ৩ এএসআই, ৮ কনস্টেবল ও উভয় দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ওই ঘটনায় বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।