২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ

জামায়াত-শিবিরের তা-বের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 02:55 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শনিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধের বিচার ও রায় বানচাল করার উদ্দেশ্যে জামায়াত-শিবির ও ধর্মান্ধ মৌলবাদীরা শুক্রবার দেশব্যাপী ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

এ হামলা ও তা-ব স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে উল্লেখ করে বক্তারা এর প্রতিরোধের জন্য একাত্তরের হাতিয়ারকে শানিত করতে সকলকে আহ্বান জানায়।

একই সঙ্গে বক্তারা জামায়াতের পরিচালিত ব্যাংক, হাসপাতাল, শিক্ষা গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বর্জনের আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পদাক এডভোকেট আবু হানিফ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, জাসদের হাসান শহীদ রানা, গণতন্ত্রী পার্টির স্বপন সেন প্রমুখ।